News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্বতন সরকার ত্রিপুরাকে বিশ্বের দরবারে উন্নয়নশীল রাজ্য হিসেবে তুলে ধরার ক্ষেত্রে কোনো প্রয়াস করে নি : প্রদেশ বিজেপি সভাপতি
Image

পূর্বতন সরকার ত্রিপুরাকে বিশ্বের দরবারে উন্নয়নশীল রাজ্য হিসেবে তুলে ধরার ক্ষেত্রে কোনো প্রয়াস করে নি : প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ২৩ ডিসেম্বর : পূর্বতন সরকার ত্রিপুরাকে বিশ্বের দরবারে উন্নয়নশীল রাজ্য হিসেবে তুলে ধরার ক্ষেত্রে কোনো প্রয়াস করে নি। কিন্তু বিজেপি সরকার সেই প্রয়াস করেছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

এদিন তিনি বলেন, রবিবার ধলাই জেলার আমবাসা মহকুমায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একাধিক উন্নয়নমুলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রায় ৬৬৮.৩৯ কোটি টাকার ৬টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিন তিনি আরও বলেন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং ভিসিতে অন্তত একটি করে প্যাক্স দুগ্ধ ও মৎস্য সমবায় সমিতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের। ত্রিপুরা রাজ্যে আরো ৭৪১টি বহুমুখী প্যাক্স গড়ে তোলার চিন্তাভাবনা রয়েছে সরকারের। এতে কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির আর্থ সামাজিক উন্নয়ন শক্তিশালী হবে। এর জন্য প্রদেশ বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন।

তাঁর কথায়, ২১ ও ২২ ডিসেম্বর উত্তর-পূর্ব পর্ষদের (এনইসি) ৭২ তম পূর্নাঙ্গ বৈঠককে(প্লেনারি) ঘিরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই বৈঠককে ঘিরে বিরোধীরা বিভ্রান্তি কর মন্তব্য করেছেন। পূর্বতন সরকার ত্রিপুরাকে বিশ্বের দরবারে উন্নয়নশীল রাজ্য হিসেবে তুলে ধরার ক্ষেত্রে কোনো প্রয়াস করে নি। কিন্তু বিজেপি সরকার একের পর এক প্রকল্পের মাধ্যমে বিশ্বের দরবারে ত্রিপুরাকে উন্নয়নশীল রাজু হিসেবে তুলে ধরেছে।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top