News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নবনিযুক্ত মন্ডল সভাপতিদের প্রতি সাংসদ বিপ্লব দেবের কড়া বার্তা
Image

নবনিযুক্ত মন্ডল সভাপতিদের প্রতি সাংসদ বিপ্লব দেবের কড়া বার্তা

আগরতলা, ২৩ ডিসেম্বর : নবনিযুক্ত মন্ডল সভাপতিরা নিষ্ঠার সাথে জনগণের জন্য কাজ না করলে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

প্রসঙ্গত, আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ৬০টি বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। নব নিযুক্ত মন্ডল সভাপতিদের অনেক শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, জনগণের জন্য কাজ করতে হবে। পার্টির নীতি নিয়ম মেনে নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। কিন্ত কোনো অপকর্মের সাথে নিজেকে না জড়ানোর দিকেও নজর দিতে হবে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, মন্ডল সভাপতির দায়িত্ব শুধু দলের কাজ করা নয়, বরং সাধারণ জনগণ সরকারি সুবিধা সমূহ পাচ্ছে কি না সেদিকেও লক্ষ রাখতে হবে। নির্বাচিত মন্ডল সভাপতিরা যদি সঠিকভাবে কাজ করে তাহলে পদে অধিষ্ঠ থাকবে কাজ না করলে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

এদিকে, এক দেশ এক নির্বাচন নিয়ে সাংসদ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন , এক দেশ এক নির্বাচন হলে অনেকটা সময় ও অর্থ সঞ্চয় করা যাবে। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সাংসদ।

তিনি আরো বলেন, নির্বাচনে যে টাকা খরচ হওয়ার কথা ছিল, সেটা সঞ্চয় করে জনগণের জন্য বিভিন্ন প্রকল্পের কাজ করা যাবে। পাশাপাশি বছরের অনেকটা সময় যা নির্বাচনের কাজে ব্যয় হয় সেক্ষেত্রে জনগণের স্বার্থে কাজ করার সময় বাড়বে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top