News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলেজটিলায় রহস্যজনকভাবে এক যুবকের মৃত্যু
Image

কলেজটিলায় রহস্যজনকভাবে এক যুবকের মৃত্যু

আগরতলা, ২৩ ডিসেম্বর : সম্ভবত প্রণয়ের সম্পর্ক মেনে না নেওয়ায় খুন হয়েছেন এক যুবক। প্রেমিকার পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে মৃতের পরিবারের। ঘটনাটি ঘটেছে কলেজটিলা এলাকায় এমবিবি কলেজের নিকটে। তবে, ওই ঘটনা খুন না আত্মহত্যা এনিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, কলেজটিলায় রহস্যজনকভাবে এক যুবকের মৃত্যু হয়েছে। ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায় নি। মৃতদেহ হাঁটু ভাঁজ করা অবস্থায় ঝুলছিল। মৃত যুবকের নাম সমর ঋষিদাস(২৩)। তাঁর বাড়ি আড়ালিয়া ঋষিপাড়া এলাকায়। ৩ বছর ধরে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। তিনদিন আগে মেয়েটির পরিবারের লোকজন তাঁকে ডেকে নিয়ে অপমান ও মারধর করেছে বলে অভিযোগ করেন সমরের পরিবারের সদস্যরা।

মৃতের মা জানিয়েছেন, তাঁর ছেলেকে প্রেমিকার বাড়ির লোকজন মারধর ও অপমান করেছিল। এই বিষয়টি বাড়িতে জানিয়েছিল সমর। তাই ছেলের মৃত্যুকে হত্যা বলেই মনে করছেন সমরের মা।

মৃতের মায়ের বক্তব্য, ছেলের অভিভাবকদের কাছে কিছু না জানিয়ে তাঁকে বাড়িতে ডেকে নিয়ে এভাবে মারধর করা উচিত হয়নি। মৃতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং কিভাবে মৃত্যু হয়েছে সেই রহস্য উদঘাটন করতে হবে।

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপের উদ্যোগে অসমের বন্যাদুর্গতদের কাছে পৌঁছাল বিশুদ্ধ পানীয় জল

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপ ইনস্টাওয়াটার অসমের বন্যাকবলিত অমগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top