News Flash

Image

মণিপুরের ইমফল পশ্চিম-কাংপোকপি সীমান্ত এলাকায় গোলাগুলি, হতাহতের খবর নেই

ইমফল, ২০ ডিসেম্বর (হি.স.) : মণিপুরের ইমফল পশ্চিম-কাংপোকপি সীমান্ত এলাকায় ফের গোলাগুলির ঘটনা সংগঠিত হয়েছে। গোলাগুলির ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

আজ শুক্রবার রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাংপোকপি জেলার সীমান্তবর্তী ইমফল পশ্চিম জেলাধীন একটি গ্রামে গোলাগুলির ঘটনা সংগঠিত হয়েছে। পুলিশের সূত্রটি জানিয়েছে, কাংপোকপি জেলার সাহেইবুং এবং এল জগনোমফাই গ্রাম থেকে সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিরা ইমফল পশ্চিমের তাইরেনপোকপি গ্রামকে লক্ষ্য করে পাহাড়ের চূড়া থেকে গুলি চালায়।

সূত্রের দাবি, সশস্ত্র সন্দেহভাজন জঙ্গিরা বিনা প্ররোচনায় তাইরেনপোকপি গ্রামের সশস্ত্র ‘ভিলেজ ভলানটিয়ার্স-দের লক্ষ্য করে বন্দুকযুদ্ধ শুরু করেছিল। ঘণ্টাখানেক পর বন্দুকযুদ্ধ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় অবশ্য কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গত রাতেই ঘটনাস্থলে পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে, জানিয়েছে পুলিশের সূত্রটি।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top