News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আটক গাড়ির চালক
Image

গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আটক গাড়ির চালক

আগরতলা, ১৯ ডিসেম্বর : আজ বৃদ্ধ ভাতা তুলে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় দুর্ঘটনার শিকার হন এক বৃদ্ধা। খয়েরপুর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার বিবরণে জানা গেছে, আজ সকালে বৃদ্ধ ভাতা তুলতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। তাঁর নাম ঊষা দাস (৬০)। তিনি খয়েরপুর এলাকার বাসিন্দা। বাড়িতে ফেরার পথে রাস্তা পের হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধা ঊষা দাস মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানায় তাঁর পরিবারের লোকজন।

এদিকে, ঘাতক গাড়ি সহ চালককে আটক করেছে স্থানীয় জনগণ। বর্তমানে গাড়ি ও চালক রানীর বাজার থানার হেফাজতে রয়েছে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top