News Flash

Image

রহস্যজনকভাবে মৃত্যু এক গৃহবধূ, চাঞ্চল্য

আগরতলা, ১৯ ডিসেম্বর: রহস্যজনকভাবে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ লেম্বুছড়া এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই গৃহবধূ ফাঁসিতে আত্মঘাতী হয়েছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা পথ বেছে নিয়েছে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জিবি হাসপাতালে এক চিকিৎসক জানিয়েছেন, আজ লেম্বুছড়া এলাকার গৃহবধূ রেশমি দেবর্বমার(২৬) মৃতদেহ হাসপাতালে নিয়ে আসেন মৃতার পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে,ওই গৃহবধূ ফাঁসিতে আত্মঘাতী হয়েছে। কিন্তু এ বিষয় নিয়ে গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসা করার পর সে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেয় যায়। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে। গৃহবধূ মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হয়।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top