News Flash

Image

দয়ালহরির ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর

আগরতলা, ১৮ ডিসেম্বর : আজ আদালতে দয়ালহরি দেবনাথের ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে। শাসকদলীয় বিধায়ক সহ দলকে কালিমালিপ্ত করার অভিযোগে তাকে গ্রেফতার করে উদয়পুর আদালতে পেশ করেছিল আর.কে.পুর থানার পুলিশ।

প্রসঙ্গত, গতকাল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দয়ালহরি দেবনাথকে উদয়পুর আদালতে পেশ করেছিল আর.কে.পুর থানার পুলিশ। সামাজিক মাধ্যমে শাসকদলীয় বিধায়ক সহ দলকে কালিমালিপ্ত করার অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল।

পুলিশ আধিকারিকরা জানায়, দয়ালহরি দেবনাথ সামাজিক মাধ্যমে শাসকদলীয় বিধায়ক সহ দলকে কালিমালিপ্ত করার জন্য একাধিক অপপ্রচার চালিয়েছিল। পাশাপাশি শাসকদলীয় নেতাদের থেকে টাকা হাতানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে দুই বিজেপি কর্মী আর.কে.পুর থানায় মামলা দায়ে করায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

গতকাল আর.কে.পুর থানার পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে দয়ালহরিকে আদালতে সোপর্দ করেছিল। আজ অভিযোগকারী ও অভিযুক্ত, উভয় পক্ষের উপস্থিতিতে শুনানির পর আদালত দয়ালহরির ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top