News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস সর্বদা গণতন্ত্রকে হত্যা করেছে : বাঁসুরি স্বরাজ 
Image

কংগ্রেস সর্বদা গণতন্ত্রকে হত্যা করেছে : বাঁসুরি স্বরাজ 

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): ভারতীয় সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে শাসক ও বিরোধীদের মধ্যে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ শুরু হয়েছে। কংগ্রেস বাবাসাহেব আম্বেদকরকে অপমান করেছে, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে বিজেপি সাংসদরা প্রতিবাদ করেছেন। এবার কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ। তিনি বলেন, কংগ্রেস সর্বদা গণতন্ত্রকে হত্যা করেছে।

বাঁসুরি স্বরাজ ১৯৭৫ সালের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সত্তরের দশকে দেশে জরুরি অবস্থা জারি করে গণতন্ত্রকে হত্যা করেছিল কংগ্রেস। কংগ্রেস সবসময়ই বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে। এর জন্য কংগ্রেস ও তাদের নেতাদের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। বাঁসুরি বলেন, দেশে যদি কেউ সংবিধান বাস্তবায়ন করে থাকেন, তবে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top