News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) সংসদের বাইরে বিশৃঙ্খলা! আহত বিজেপির প্রতাপ সারঙ্গি ও মুকেশ রাজপুত
Image

(আপডেট) সংসদের বাইরে বিশৃঙ্খলা! আহত বিজেপির প্রতাপ সারঙ্গি ও মুকেশ রাজপুত

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর-মন্তব্য ঘিরে সংসদের অন্দরে সরকার এবং বিরোধীপক্ষের সংঘাত এ বার পরিণত হল সংঘর্ষে। বৃহস্পতিবার দু’পক্ষের ধাক্কাধাক্কিতে বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁর অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁকে ধাক্কা মেরেছেন। এছাড়াও বিজেপি সাংসদ মুকেশ রাজপুত আহত হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর এবং তাঁকে রামমনোহর লোহিয়া হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে।

প্রতাপ চন্দ্র সারঙ্গির মাথায় আঘাত লেগেছে, তাঁকে যখন হুইলচেয়ারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি বলেন, “রাহুল গান্ধী একজন সাংসদকে ধাক্কা দেন, যিনি আমার উপর পড়ে যান, তারপরে আমি পড়ে যাই। আমি সিঁড়ির কাছে দাঁড়িয়ে ছিলাম, যখন রাহুল গান্ধী এসে একজন সাংসদকে ধাক্কা দেন। যিনি আমার উপর পড়ে যান।” কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, অর্জুন রাম মেঘওয়াল, পীযূষ গোয়েল এবং অন্যান্য বিজেপি নেতারা দলীয় সাংসদদের দেখতে আরএমএল হাসপাতালে যাচ্ছেন।

এই অভিযোগ প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, “ঘটনাটি ক্যামেরায় বন্দি থাকতে পারে। আমি সংসদের প্রবেশদ্বার দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম, বিজেপি সাংসদরা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, আমাকে ধাক্কা দিয়ে হুমকি দিচ্ছে। তাই এমনটা ঘটেছে…হ্যাঁ, এটা ঘটেছে (মল্লিকার্জুন খাড়গেকে ধাক্কা দেওয়া হচ্ছে)। এটিই প্রবেশদ্বার এবং আমাদের ভিতরে যাওয়ার অধিকার রয়েছে। বিজেপি সাংসদরা আমাদের ভিতরে যেতে বাধা দেওয়ার চেষ্টা করছিল। মূল বিষয় হল, তাঁরা সংবিধানকে আক্রমণ করছে এবং আম্বেদকরজির স্মৃতিকে অপমান করছে।”

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top