News Flash

  • Home
  • দেশ
  • ধস শেয়ার বাজারে, ৫০০ পয়েন্ট নীচে নেমে গিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক
Image

ধস শেয়ার বাজারে, ৫০০ পয়েন্ট নীচে নেমে গিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক

মুম্বই, ১৮ ডিসেম্বর (হি. স.) : ধস অব্যাহত শেয়ার বাজারে। চলতি সপ্তাহে পর পর তিন দিন নিম্নমুখী হল বাজার। বুধবারও ৫০০ পয়েন্ট নীচে নেমে গিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক।

ডিসেম্বরের গোড়া থেকে বাজারে অব্যাহত রয়েছে অস্থিরতা। চলতি সপ্তাহের শুরুতেও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি সেনসেক্স ও নিফটি। এর জেরে গত তিন দিনে বাজারে ৬ লক্ষ কোটি টাকার লোকসান দেখা দিয়েছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী গত ১৩ ডিসেম্বর ৪৬৯ লক্ষ কোটি টাকা। তিন দিন টানা পতনের জেরে সেই মূলধন কমে দাঁড়িয়েছে ৪৫৩ লক্ষ কোটি টাকা।

বুধবার ১৮ ডিসেম্বরে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ০.৬২ শতাংশ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ ০.৫৬ শতাংশ কমেছে। এর জেরে সেনসেক্স নেমে গিয়েছে ৮০ হাজার ১৮২ পয়েন্টে এবং নিফটি সাড়ে ২৪ হাজার ১৯৮ পয়েন্টে। বিএসই মিডক্যাপ সূচক ০.৬১ শতাংশ কমেছে এবং স্মলক্যাপ সূচকটি ০.৭৬ শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে বাজার সূত্রে খবর। গত তিনটি সেশনে মোট ১৯৫১ পয়েন্ট নীচে নেমেছে সেনসেক্স।

এদিন সকালে সেনসেক্স এবং নিফটি খুলেছিল যথাক্রমে ৮০,৬৬৬.২৬ ও ২৪,২৯৭.৯৫ পয়েন্টে। দুই বাজারই দিনের মধ্যে সর্বোচ্চ ৮০,৮৬৮.০২ এবং ২৪,৩৯৪.৪৫ পয়েন্টে চড়েছে বলে জানিয়েছে বিএসই ও এনএসই কর্তৃপক্ষ।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top