News Flash

Image

গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আগরতলা, ১৬ ডিসেম্বর : এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ওই গৃহবধূ নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়ায় স্বামী রাজু দাস তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা গৃহবধূ সীমা দাসকে মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতার মা রাজুর বিরুদ্ধে সীমাকে হত্যার অভিযোগ তুলেন।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল গৃহবধূ সীমা দাস নিজের মা কে ফোন করে অসুস্থ বোধ হওয়ার কথা প্রকাশ করেছিল। তখন তার স্বামী বাড়িতে ছিল না। কিন্তু রাতে তার অসুস্থতা বেড়ে যায়। তখন তাঁর স্বামী সীমার মা কে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ উঠেছে। সোমবার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়ে থাকা সীমা দাসকে তাঁর স্বামী আইজিএম হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসকরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে।

প্রসঙ্গত, প্রায় ১০ বছর আগে যোগেন্দ্রনগর এলাকার বাসিন্দা রাজু দাসের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় সীমা দাসের। তাদের এক সন্তান রয়েছে। কিন্তু রাজুর আর্থিক অবস্থা ততটা ভালো না থাকায় কিছু ক্ষেত্রে সীমাকে নিজের মা ও ভাইয়ের উপর নির্ভর করতে হতো।

এদিকে, রাজু প্রায়ই বাড়িতে মদমত্ত অবস্থায় ফিরতো এবং সীমার সাথে খারাপ আচরণ করত বলে জানায় মৃতার পরিবার। সীমা দাসের মা অভিযোগ করেন তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। জামাতের বিরুদ্ধে এই অভিযোগ এনে বিচারের দাবি করেন তিনি।

স্বামী রাজুকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হঠাৎ করেই এভাবে অসুস্থ হয়ে পড়েছিল সীমা। কিন্তু হাসপাতালে আনার আগেই হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

এদিকে, গৃহবধূর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ময়না তদন্তের রিপোর্ট থেকেই সীমার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে আশায় রয়েছে তাঁর পরিবার।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top