News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলা উচিত কেন্দ্রের, হিন্দু নিপীড়ন প্রসঙ্গে প্রিয়াঙ্কা
Image

বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলা উচিত কেন্দ্রের, হিন্দু নিপীড়ন প্রসঙ্গে প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান-সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। প্রিয়াঙ্কার মতে, এই নিপীড়নের বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলা উচিত কেন্দ্রের। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেছেন, “বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের ওপর যে নৃশংসতা চলছে… এ বিষয়ে কিছু করা উচিত। এ বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত।” উল্লেখ্য, কিছু দিন আগেই বাংলাদেশ গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি, তিনি সংখ্যালঘুদের ওপর অত্যাচার প্রসঙ্গে ভারতের উদ্বেগের কথা জানিয়েছিলেন।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top