News Flash

  • Home
  • দিনের খবর
  • মিথ্যে বলা কংগ্রেসের রক্তে রয়েছে : নির্মলা সীতারমন
Image

মিথ্যে বলা কংগ্রেসের রক্তে রয়েছে : নির্মলা সীতারমন

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নির্মলা অভিযোগ করেছেন, মিথ্যে কথা বলা কংগ্রেসের রক্তে রয়েছে। ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার রাজ্যসভায় বক্তব্য রাখেন নির্মলা। সেই ভাষণে দেশের অর্থমন্ত্রী বলেছেন, “আমাকে মিথ্যে অভিযুক্ত করার জন্য জয়রাম রমেশকে ক্ষমা চাইতে হবে, যা আমি কখনই করি না। কিন্তু, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা এখন স্পষ্টতই কংগ্রেসের রক্তে মিশে গিয়েছে। আমি যখন প্রতিরক্ষামন্ত্রী ছিলাম, তাঁরা শুধু প্রধানমন্ত্রী মোদীকে চোরই বলেননি, আমার বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ করতে থাকে। এখন অন্য কোনও সদস্য আদালতে গিয়ে ক্ষমা চাইলে আমার কোনও আপত্তি থাকবে না।”

নির্মলা সীতারমন আরও বলেছেন, “কংগ্রেস সাংসদ-সহ সদনে উপস্থিত সমস্ত সাংসদরা জিএসটি সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন, যা প্রধানমন্ত্রী মোদী দ্বারা আনা হয়েছিল। জয়রাম রমেশ কিছু সংশোধনী আনতে চেয়েছিলেন, কিন্তু ডঃ মনমোহন সিং (প্রাক্তন প্রধানমন্ত্রী) ব্যক্তিগতভাবে তাকে না করতে বলেছিলেন। তাই জিএসটি কাউন্সিলে যে সূক্ষ্ম সম্মতি এসেছে তার কারণে। জিএসটি সংবিধান সংশোধনী পাসে কংগ্রেসের সমর্থন সত্ত্বেও, আপনাদের একজন কংগ্রেস নেতা আছেন যিনি জিএসটি-কে ‘গব্বর সিং ট্যাক্স’ বলেন।”

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top