News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আত্মনির্ভর ত্রিপুরা বানাতে কৃষির ভূমিকা অপরিসীম : কৃষি মন্ত্রী 

আত্মনির্ভর ত্রিপুরা বানাতে কৃষির ভূমিকা অপরিসীম : কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৬ ডিসেম্বর: আত্মনির্ভর ত্রিপুরা বানাতে কৃষির ভূমিকা অপরিসীম। আজ খোয়াই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ এবং রবি কৃষি বিজ্ঞান মেলা অনুষ্ঠানে একথা বলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। 

এদিন তিনি বলেন, খোয়াই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহের একটি অনুষ্ঠান চলছে। সারা রাজ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ অনুষ্ঠান চলছি। আগামীকাল ঊণকোটি জেলায় অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে মূল উদ্দেশ্য হল কিভাবে কৃষকদের আরও সমৃদ্ধ করা যায়। তাছাড়া, কৃষকদের আয় দ্বিগুণ করা। তাঁর কথায়, ত্রিপুরায় কৃষি জমি কম রয়েছে। তাই কৃষিকাজে আধুনিক এবং বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি বিজ্ঞান কেন্দ্র মূলত কৃষকদেরকে সার্বিক সহযোগিতার জন্য নিবেদিত এক প্রতিষ্ঠান। আমার বিশ্বাস, কৃষকরা উন্নত বীজ এবং প্রযুক্তি ব্যবহার করে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় তাদের আয় বহুগুণ বাড়িয়ে তুলতে সক্ষম হবেন।

এদিন তিনি আরও বলেন, আগামীদিনে কিভাবে কৃষিকাজ করা যায় কৃষিদপ্তর গুরুত্ব সহকারে তা দেখছে। দল মত নির্বিশেষে জনগণকে একত্রে রাজ্যের উন্নয়নে এগিয়ে আসতে হবে।

এদিন উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়, বিধায়ক রঞ্জিত দেববর্মা অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায় সহ অন্যান্য জনপ্রতিনিধি বৃন্দ ।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top