News Flash

  • Home
  • দিনের খবর
  • এই বিল পাস হতে দেব না; এক দেশ, এক নির্বাচন প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image

এই বিল পাস হতে দেব না; এক দেশ, এক নির্বাচন প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): এক দেশ, এক নির্বাচন ধারণার সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেছেন, যতক্ষন বিরোধীরা রয়েছে, এই বিল পাস করতে দেওয়া হবে না। অভিষেক বলেছেন, ২০২৪ সালে পশ্চিমবঙ্গে ৭ দফায় এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৮ দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আপনারা ৭-৮ দফায় নির্বাচন পরিচালনা করছেন। কিভাবে একসঙ্গে ১৪০ কোটি মানুষের নির্বাচন সম্ভব? এটা জনগণের অধিকার হরণ করা।”

অভিষেক আরও বলেছেন, “৫ বছরে জনগণকে ৩-৪ বার ভোট দেওয়ার অধিকার বিজেপি, কংগ্রেস অথবা তৃণমূল দেয়নি। এই অধিকার দেশের ১৪০ কোটি মানুষকে দিয়েছে সংবিধান। তাই এটা সংবিধান পরিবর্তনের বিষয়। আমি যদি ৫ বছরে ৩-৪ বার ভোট দিই, তাহলে সরকারের জবাবদিহিতা থাকবে। তাই এটা এমন একটি বিল যা জনগণের অধিকার হরণ করবে, যতদিন বিরোধী দল থাকবে, ততদিন আমরা এই বিল পাস হতে দেব না।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top