News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পোয়াংবাড়ির ভগৎ সিং কলোনি বিদ্যালয়ে নিম্নমানের কাজের অভিযোগ
Image

পোয়াংবাড়ির ভগৎ সিং কলোনি বিদ্যালয়ে নিম্নমানের কাজের অভিযোগ

সোনামুড়া, ১৫ ডিসেম্বর : পোয়াংবাড়ির ভগৎ সিং কলোনি বিদ্যালয়ে মেয়েদের জন্য নির্মিয়মান টয়লেটে নিম্নমানের কাজ হওয়ার অভিযোগ উঠেছে। ঠিকেদারদের নিম্নমানের কাজের জন্য সমস্যায় পড়তে হয় সাধারণ জনগণকে।

উক্ত ঘটনার উৎস খুঁজতে গিয়ে দেখা গেছে, টয়লেট তৈরির কাজের যে ওয়ার্ক অর্ডার কন্ট্রাক্টর দীপংকর সাহা পেয়েছিলেন, ওই ওয়ার্ক অর্ডারটি কন্ট্রাক্টর ২৮ % কম দিয়ে বিড করে পেয়েছেন। যেখানে গ্রামোন্নয়ন দপ্তরের বিশাল বিশাল ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা ইষ্টিমেট করেছেন কাজটি তোলতে লাগবে ৭ লক্ষ ৭৭ হাজার টাকা সেখানে তিনি বলছেন, এই সামান্য কাজে এতো টাকা লাগবেনা। দীপংকর তাদের বলেন ৫ লক্ষ ৫৫ হাজার টাকা দিলেই কাজ করে দেবেন। তখন গ্রামোন্নয়ন দপ্তরের সোনামুড়া ডিভিশানের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিবাকর শিলের তরফ থেকে সর্বনিম্ন বিডার হিসাবে কাজের বরাৎ দীপংকর সাহাকেই দেওয়া হয়।

কিন্তু মেলাঘরের সুইমিং পুলের ঘোটালার মতো এই কাজেও দুই নাম্বারি ইট, দুই নাম্বারি চিপ্স লাগিয়ে ৭ লাখ ৭৭ হাজার টাকার কাজকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকায় সম্পন্ন করা হয়েছে।

স্থানীয়দের মতে, এইসব নিম্নমানের কাজ ঠিকেদারদের মৌলিক অধিকারে হয়ে গেছে। এইসব কাজে ফাকিবাজ, দূর্ণীতিগ্রস্থ ইঞ্জিনিয়ারদের জন্যই হঠাৎ গজিয়ে উঠা ঠিকেদাররা রাষ্ট্রবাদী সরকারকে আজকের দিনে ঘুনের মত খেয়ে ফেলছে। কিন্তু সব দেখেও ঠুটোঁ জগন্নাথ জনপ্রতিনিধিরা।

Releated Posts

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026

পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top