News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ি সহ চার নেশা কারবারিতে আটক করেছে খোয়াই পুলিশ
Image

গাড়ি সহ চার নেশা কারবারিতে আটক করেছে খোয়াই পুলিশ

আগরতলা, ১৩ ডিসেম্বর: গাড়ি সহ চার নেশা কারবারিতে আটক করেছে খোয়াই পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে খোয়াই থানাধীন চেরমা নাকা পয়েন্টে একটি গাড়িকে দেখে সন্দেহ হয় খোয়াই থানার ওসির সুবীর মালাকারের। এরপরই সেই গাড়িটির পিছু নেন খোয়াই থানার ওসি সমেত অন্যান্য পুলিশকর্মীরা। চেবরী বাজারে গিয়ে টিআর০৬ডি০৪০৯ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা একটি দোকানের মধ্যে ধাক্কা মারে। সেই সময় খোয়াই থানার ওসি সুবীর মালাকারের গাড়িও সেই ঘাতক গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে চারজনকে আটক করে পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে নেশার জন্য ব্যবহৃত সিরিঞ্জ এবং ড্রাগসের কৌটা পায় পুলিশ।

ধৃতরা হলেন, নকুল দেববর্মা, সিন্টু দেববর্মা, সিভিল দেববর্মা এবং রিদম দেববর্মা। তাদেরকে খোয়াই থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, এই গাড়িটি দিয়ে প্রায় সময় নাকি বিভিন্ন চুরির মালামাল পাচার হয়। গোটা ঘটনায় মুহুর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় চবরী এলাকা সহ গোটা শহরে।

Releated Posts

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top