News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশের জন্য জীবন উৎসর্গ করব, অনাস্থা প্রসঙ্গে মন্তব্য ধনখড়ের
Image

দেশের জন্য জীবন উৎসর্গ করব, অনাস্থা প্রসঙ্গে মন্তব্য ধনখড়ের

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেব, শুক্রবার রাজ্যসভায় এই মন্তব্য করলেন উচ্চকক্ষের চেয়ারম্যান জগদীপ ধনখড়। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে শুক্রবার রাজ্যসভায় হট্টগোল হয়।

চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেছেন, “আমি একজন কৃষকের ছেলে, আমি দুর্বলতা দেখাব না। আমি আমার দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করব। আপনাদের (বিরোধীদের) একটাই কাজ ২৪ ঘন্টা, একজন কৃষকের ছেলে কেন এখানে বসে আছে। দেখুন আপনারা কী বলছেন আমি অনেক সহ্য করেছি। আপনারা সংবিধানকে অপমান করছেন।”

এরপর রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আপনি (বিজেপি) সদস্যদের অন্য দলের সদস্যদের বিরুদ্ধে কথা বলতে উৎসাহিত করছেন। আমিও একজন কৃষকের ছেলে। আমি আপনার চেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। আপনি আমাদের দলের নেতাদের অপমান করছেন। আপনি কংগ্রেসকে অপমান করছেন, আমরা এখানে আপনার প্রশংসা শুনতে আসিনি, আলোচনা করতে এসেছি।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top