News Flash

  • Home
  • দিনের খবর
  • কনকনে ঠান্ডা শহর ও শহরতলিতে, অবশেষে জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে
Image

কনকনে ঠান্ডা শহর ও শহরতলিতে, অবশেষে জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে

কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.): অবশেষে জাঁকিয়ে শীতের পরশ পেল কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গই। উত্তুরে হাওয়ার সৌজন্যে তাপমাত্রা হ্রাসও হয়েছে শহর ও শহরতলিতে। ঠান্ডা কাঁপছে গ্রাম বাংলা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস ঢুকছে দক্ষিণবঙ্গে। এর প্রভাবেই বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা থাকছে স্বাভাবিকের চেয়ে নীচে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে। এই জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top