News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদানি ইস্যুতে বিক্ষোভ বিরোধীদের, পাল্টা তোপ শাসক শিবিরের
Image

আদানি ইস্যুতে বিক্ষোভ বিরোধীদের, পাল্টা তোপ শাসক শিবিরের

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): আদানি ঘুষ-কাণ্ডে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত। বৃহস্পতিবার সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে, সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ বহু সাংসদ। “দেশ বিক্রি হতে দেব না”, এই স্লোগান তোলেন তাঁরা।

পাল্টা বিরোধীদের নিশানা করেছে শাসক শিবির। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কংগ্রেস (নেতৃত্ব) এবং হাঙ্গেরিয়ান-আমেরিকান বিলিয়নিয়ার জর্জ সোরোসের মধ্যে যোগসূত্রের অভিযোগ করেছে বিজেপি।

Releated Posts

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026

ভারতের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করল আমেরিকা

ওয়াশিংটন, ২২ জুন : ভারতের জন্য মোট ৪২৮.২ মিলিয়ন মার্কিন ডলারের দুটি প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে আমেরিকা।…

ByByNews Desk Jun 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে চলতি সপ্তাহে একাধিক বৈঠক, জানালেন সের্গিও গর

নয়াদিল্লি, ২২ জুন : প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা আরও…

ByByNews Desk Jun 22, 2026

ডিসেম্বরের মধ্যেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার সম্ভাবনা: পীযূষ গোয়েল

মুম্বই, ২১ জুন (আইএএনএস): ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চলতি বছরের…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top