News Flash

Image

অরুণাচলের পাসিঘাট বাজারে বিধ্বংসী আগুন, ভস্ম শতাধিক দোকান

পাসিঘাট (অরুণাচল প্রদেশ), ১২ ডিসেম্বর (হি.স.) : অরুণাচল প্রদেশের পাসিঘাটে আইজিজে হায়ার সেকেন্ডারি স্কুল সংলগ্ন এবং বিমানবন্দর এলাকায় সবজি-বাজারে সংঘটিত বিধ্বংসী আগুনে শতাধিক দোকান ভস্ম হয়ে গেছে। বুধবার রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ আগুনের সূত্রপাত বলে জানা গেছে। দমকলবাহিনীর প্রায় তিনঘণ্টার কসরতে আগুন নিয়ন্ত্রণে আসলেও ইতিমধ্যে বাজারের ১০৮টি দোকানপাট জ্বলে ছাই হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে দোকানে মজুত শাকসবজি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওলাক আপাঙের ইলেক্ট্রিক্যাল এবং পিএইচইডির অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার চেয়ারম্যান, থানা থেকে পুলিশ বাহিনী নিয়ে ওসি এবং পর্যাপ্ত ইঞ্জিন ও জেলা দুর্যোগ মোকাবিলা বাহিনী (ডিডিএম) নিয়ে ফায়ার সার্ভিসের ওসি।

আগুন লাগার কারণ নিরূপণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে জেলা প্রশাসন একটি বোৰ্ড গঠন করে দিয়েছে। আজ বোৰ্ডের সদস্যরা ক্ষতিগ্রস্ত বাজার এলাকা পরিদর্শন করেছেন। শাকসবজি, মশলা, ফলমূল, পোশাক, মুদি এবং জুতোর মতো সামগ্ৰীর দোকানদার তথা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে বোর্ডের সদস্যরা দেখা করে কথা বলেছেন। সরকারের কাছ থেকে দ্রুত ত্রাণ সহায়তার জন্য ডিডিএমও-অফিসে ট্রেডিং লাইসেন্স, ব্যাংকের পাসবুক এবং আধার কার্ড সহ প্রয়োজনীয় নথি জমা দিতে বোর্ড কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের নির্দেশ দিয়েছেন।

ভস্মীভূত বাজার পরিদর্শন করে বোর্ড কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগের দরুন আগুনের সূত্রপাত।

Releated Posts

উপর সুবনসিরিতে নতুন করে চিনা সেনার অনুপ্রবেশের খবর খারিজ করলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ৭ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের উপর সুবনসিরি জেলায় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র নতুন করে অনুপ্রবেশের অভিযোগ…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য নতুন ত্রাণ প্যাকেজ ঘোষণা, ৯ আগস্ট থেকে শুরু হবে ক্ষয়ক্ষতির সমীক্ষা

গুয়াহাটি, ৭ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ঘোষিত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক, ধনশিরি (দক্ষিণ) নদী ঘিরে নতুন সতর্কতা জারি

গুয়াহাটি, ৭ আগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ধনশিরি (দক্ষিণ) নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গোলাঘাট জেলায়…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে রেললাইনে ধস, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাহত ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রেল যোগাযোগ

গুয়াহাটি, ৬ আগস্ট (আইএএনএস): অসমের ডিমা হাসাও জেলার নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে প্রবল বর্ষণে রেললাইনের নীচের মাটি ধসে…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top