News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতীয় খাদ্য নিগমের ডিভিশনাল অফিস পরিদর্শনে রাজ্যপাল
Image

ভারতীয় খাদ্য নিগমের ডিভিশনাল অফিস পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ৯ ডিসেম্বর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আজ সকালে আগরতলার নন্দননগরস্থিত ভারতীয় খাদ্য নিগমের ডিভিশনাল অফিস পরিদর্শন করেন। রাজ্যপাল সেখানে গিয়ে পৌঁছালে এফসিআই’এর ডিভিশনাল ম্যানেজার চন্দ্রাভান রাজ্যপালকে স্বাগত জানান। 

রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু ডিভিশনাল অফিসের কনফারেন্স হলে এফসিআই’র আধিকারিকদের সাথে বৈঠক করেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। এফসিআই কর্তৃপক্ষ রাজ্যপালকে জানান, রাজ্যে তাদের ৮-টি খাদ্য গোদাম রয়েছে। বৈঠকে খাদ্য গোদামগুলিতে খাদ্যশস্য মজুতের বিষয়েও রাজ্যপালকে অবহিত করা হয়।

বৈঠকের পর রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু এফসিআই’র গোদাম কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, ওয়েট ব্রিজ প্রভৃতি পরিদর্শন করেন। পরে সংবাদমাধ্যমকে রাজ্যপাল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় খাদ্য নিগমের বিভিন্ন নীতি নির্দেশিকা পরিবর্তন করে সময়োপযোগী করেছেন। বিভিন্ন রাজ্যে রাজ্য সরকার এখন স্থানীয়ভাবে খাদ্যশস্য সংগ্রহ করতে পারছে। তাতে পরিবহণ ব্যয় অনেকটাই কমেছে। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

লেখাপড়া করে সমাজ তথা দেশের জন্য ব্রতী হতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়তাঁর লেখনীর মাধ্যমে যুব সমাজের প্রতি আহ্বান রেখে গেছেন: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবসময়ই বিশ্বাস করতেন লেখাপড়া শুধুমাত্র কর্মসংস্থানের জন্যই নয়, জ্ঞানার্জন…

ByByReshmi Debnath Jun 27, 2026

‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকরের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি পাঠাল মহিলা কংগ্রেস

আগরতলা, ২৬ জুন: ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকর করার দাবিতে এবং মহিলা সংরক্ষণে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি)…

ByByReshmi Debnath Jun 27, 2026

বৃদ্ধভাতার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার আর্জি অসহায় স্বামীহারা জনজাতি বৃদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন ধরে চরম আর্থিক অনটনের মধ্যে জীবন কাটাচ্ছেন জাম্পুইজলা ব্লকের প্রমোদনগর এলাকার স্বামীহারা…

ByByReshmi Debnath Jun 27, 2026

ফুটপাত দখলমুক্ত করতে আগরতলা পুর নিগমের বড়সড় অভিযান, ভাঙা হল অবৈধ দোকানপাট

আগরতলা, ২৬ জুন: শহরের ফুটপাত দখলমুক্ত করতে ফের বড়সড় অভিযানে নামল আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স। বৃহস্পতিবার লেক…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top