News Flash

Image

সাফাই কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি

আগরতলা, ৭ ডিসেম্বর : সাফাই কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। দুই জোড়া কানের গহনা, ১০ ভরি রূপা সহ ২০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় চোরের দল। বিশালগড়ে ওই ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড়ের এক সাফাই কর্মী গতকাল সন্ধ্যায় বাজার করতে বাড়ির বাইরে যান। বাড়ি খালি থাকার সুযোগ নিয়ে চোরের দল হাত সাফাই করেছে।

ওই সাফাই কর্মী জানিয়েছেন, যখন চুরি হয় তখন বাড়িতে কেউ ছিল না। তিনি বাজার থেকে এসে দেখেন ঘরের দুই দরজার তালা ভাঙ্গা এবং সবকিছু লণ্ডভণ্ড হয়ে আছে। বাড়িতে দুই জোড়া কানের গহনা, ১০ ভরি রূপা সহ ২০ হাজার টাকা ছিল, যা চোরের দল নিয়ে পালিয়েছে। এই ঘটনার তদন্তের জন্য বিশালগড় পুলিশে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top