News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খন্ড মন্ত্রিসভায় দফতর বন্টন হেমন্ত সোরেনের 
Image

ঝাড়খন্ড মন্ত্রিসভায় দফতর বন্টন হেমন্ত সোরেনের 

রাঁচি, ৬ ডিসেম্বর (হি.স.): মন্ত্রিসভা বৃদ্ধির পর এবার মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শুক্রবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ঝাড়খন্ড প্রশাসন।

জানা গেছে, রাধাকৃষ্ণ কিশোরকে অর্থ, বাণিজ্য কর, পরিকল্পনা ও উন্নয়নের পাশাপাশি সংসদীয় বিষয়ক দফতর দেওয়া হয়েছে। দীপক বিরুয়া পেয়েছেন রাজস্ব, ভূমি ও ভূমি সংস্কার, পরিবহন দফতর। সঞ্জয় প্রসাদ যাদব পেয়েছেন শ্রম, পরিকল্পনা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দফতর। রামদাস সোরেনকে দেওয়া হয়েছে স্কুল শিক্ষা, সাক্ষরতা দফতর। ইরফান আনসারিকে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা এবং পরিবার কল্যাণ-সহ খাদ্য, গণবন্টন, উপভোক্তা এবং দুর্যোগ মোকাবিলা দফতর দেওয়া হয়েছে।

হাফিজুল হাসান পেয়েছেন জলসম্পদ ও সংখ্যালঘু উন্নয়ন দফতর। দীপিকা পান্ডে সিংকে দেওয়া হয়েছে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ দফতর। যোগেন্দ্র প্রসাদ পেয়েছেন পানীয় জল ও স্যানিটেশন দফতর। সুদিব্য কুমারকে পর্যটন, শিল্প-সংস্কৃতি, ক্রীড়া এবং যুব বিষয়ক বিভাগের সঙ্গে নগরোন্নয়ন এবং আবাস, উচ্চ শিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষা দফতর দেওয়া হয়েছে। শিল্পী নেহা তিরকি পেয়েছেন কৃষি, পশুপালন ও সমবায় দফতর।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top