News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক মাসের মধ্যে দুবার চুরি
Image

একই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক মাসের মধ্যে দুবার চুরি

আগরতলা, ৪ ডিসেম্বর : রাত মোহনভোগ আর ডি ব্লকের সমেদ আলী অঙ্গওয়াড়ি স্কুল চুরি হয়। স্কুলের ক্লাইকিং করার জন্য আদর্শ সিলিন্ডার সহ চাল বৌ ও এর চুল্লি নিয়ে পালি হয় চোলের। পুলিশকে পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, মোহনভোগ আর.ডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের সমেদ আলী অঙ্গনওয়াড়ী স্কুলে মঙ্গলবার রাতে চুরিকাণ্ড ঘটেছে। সকালে স্কুলের এসে অঙ্গনওয়াড়ী কর্মী স্কুলের তালা ভাঙ্গা অবস্থায় পান। ভেতরে গিয়ে দেখেন সব জিনিস লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে।

জানা গেছে, অঙ্গনওয়াড়ী স্কুলের শিশুদের রান্না করার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার, রান্নার চুল্লি এবং ১ বস্তা চাল চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরের দল। বাকি সব জিনিসপত্র লন্ডভন্ড করে রেখে দিয়ে যায় তারা। এমনটাই অভিযোগ করেন অঙ্গনওয়াড়ী কর্মী।

প্রসঙ্গত, ইতিপূর্বে সমেত আলি অঙ্গনওয়াড়ি স্কুলে চুরি হয়েছিল। এক মাস আগেও জলের কল, পাইপ চুরি করে নিয়ে যায় চোরের দল। কিন্তু এই চুরি কারা ঘটাতে পারে তা নিয়ে কারও কোনো ধারণা নেই।

অঙ্গনওয়াড়ী কর্মী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ এসে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top