News Flash

  • Home
  • দিনের খবর
  • সুখবীরের ওপর হামলায় উদ্বিগ্ন মনীশ, তদন্তের দাবি জানালেন কংগ্রেস নেতা
Image

সুখবীরের ওপর হামলায় উদ্বিগ্ন মনীশ, তদন্তের দাবি জানালেন কংগ্রেস নেতা

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে শিরোমণি অকালি দলের অন্যতম প্রধান নেতা সুখবীর সিং বাদলের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনীশ তিওয়ারি বলেছেন, “এটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। শ্রী অকাল তখত সাহিব শিখদের সবচেয়ে বড় ধর্মীয় স্থান এবং সুখবীর সিং বাদলকে আক্রমণ করা অত্যন্ত নিন্দনীয়। তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

উল্লেখ্য, বুধবার সকালে শিরোমণি অকালি দলের অন্যতম প্রধান নেতা সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালায় এক হামলাকারী। অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে ঘটনাটি ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সুখবীর। গুলি তাঁর গায়ে লাগেনি। উপস্থিত লোকজন হামলাকারীকে ধরেও ফেলেছেন।

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top