News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চন্দ্রপুর-বলদাখাল সড়ক সংস্কার কাজে সীমাহীন দুর্নীতির অভিযোগ
Image

চন্দ্রপুর-বলদাখাল সড়ক সংস্কার কাজে সীমাহীন দুর্নীতির অভিযোগ

আগরতলা, ৪ ডিসেম্বর: চন্দ্রপুর থেকে বলদাখাল যাওয়ার রাস্তা সংস্কার কাজে ব্যাপক দূর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। ঠিকাদার ও পূর্ত দপ্তরের আধিকারিকদের অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বন্যার জলে চন্দ্রপুর থেকে বলদাখাল যাওয়ার রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। একাধিকবার প্রশাসনের নিকট জানানো হয়েছিল। বর্তমানে রাস্তা সংস্কারের কাজ চলছে। কিন্তু রাস্তা নির্মান থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাজের গুনগত মান খুবই নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের। এতে করে রাস্তা সংস্কারের কিছুদিনের মধ্যে রাস্তাটি ভেঙ্গে পড়বে।

তাঁদের আরও অভিযোগ, উন্নয়নের অপর নাম দুর্নীতি চলছে। সরকারি টাকা লুটেপুটে খাচ্ছেন ঠিকাদাররা। তাদের দাবি, ঠিকেদাররা রাস্তা এমন ভাবেই তৈরি করছে যে লাল মাটির উপর কালো রঙের প্রলেপ হাতে ধরলেই উঠে যাচ্ছে।
তাছাড়া, ধরলেই বেরিয়ে আসছে লাল মাটি। আজ সাংবাদিকদের সামনে সমস্ত ঠিকেদারদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top