News Flash

  • Home
  • দিনের খবর
  • কেরল ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস, পুদুচেরিতে স্কুল ও কলেজে ছুটি
Image

কেরল ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস, পুদুচেরিতে স্কুল ও কলেজে ছুটি

চেন্নাই, ৩ ডিসেম্বর (হি.স.): এখনই বৃষ্টি থামছে না কেরল ও তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। আগামী ২৪ ঘণ্টায় কেরল ও মাহে-তে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে এই সময়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় উপকূলীয় কর্ণাটক ও লাক্ষাদ্বীপেও হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী দিন ৪ ডিসেম্বর কেরল ও মাহে-তে এবং লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মর্মে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুদুচেরিতেও, তাই মঙ্গলবার পুদুচেরিতে স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top