News Flash

  • Home
  • দিনের খবর
  • দিব্যাঙ্গজনকে বাধামুক্ত পরিবেশ প্রদান করা সমাজের অগ্রাধিকার হওয়া উচিত : রাষ্ট্রপতি
Image

দিব্যাঙ্গজনকে বাধামুক্ত পরিবেশ প্রদান করা সমাজের অগ্রাধিকার হওয়া উচিত : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষ্যে বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কার প্রদান করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, দিব্যাঙ্গজনকে বাধামুক্ত পরিবেশ প্রদান করা সমাজের অগ্রাধিকার হওয়া উচিত।

রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, আজকের পুরস্কার বিজয়ীরা সমাজের সামনে রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। এগুলো অনুকরণ করে অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়নের দিকে এগিয়ে যেতে পারে। রাষ্ট্রপতি জোর দিয়ে বলেছেন, বিশেষভাবে সক্ষমদের মধ্যে উদ্যোক্তাদের প্রচার, তাঁদের দক্ষতা বিকাশ, কর্মসংস্থান প্রদান, তাঁদের পণ্য ক্রয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা এবং বিপণনের সুবিধা প্রদান তাঁদের নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি করবে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top