News Flash

  • Home
  • খেলা
  • জুনিয়র এশিয়া কাপ শিরোপা রক্ষা করতে মঙ্গলবার ওমানে রওনা ভারতীয় মহিলা হকি দলের 
Image

জুনিয়র এশিয়া কাপ শিরোপা রক্ষা করতে মঙ্গলবার ওমানে রওনা ভারতীয় মহিলা হকি দলের 

মাস্কট, ৩ ডিসেম্বর (হি.স.):

ভারতীয় মহিলা হকি দল মঙ্গলবার ওমানের উদ্দেশ্যে রওনা হয়েছে। মহিলা জুনিয়র এশিয়া কাপ শিরোপা রক্ষাই তাদের লক্ষ্য। তাছাড়া জুনিয়র বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ।

ভারতের নেতৃত্বে থাকবেন জ্যোতি সিং এবং সহ-অধিনায়ক সাক্ষী রানা। এই দলে বৈষ্ণবী বিঠল ফালকে, সুনেলিতা টপ্পো, মুমতাজ খান, দীপিকা এবং বিউটি ডংডং-এর মতো সিনিয়র-টিমের অভিজ্ঞতা সহ একাধিক খেলোয়াড় রয়েছে। দলের কোচ হচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তুষার খন্দকার।

জ্যোতি বলেছেন,’ এই টুর্নামেন্টের সাফল্য পাওয়া নিয়ে আমরা খুবই আত্মবিশ্বাসী। আমাদের দলটা ভালো এবং অভিজ্ঞ দল। আমরা গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছি এবং দলটি ওমানের মাস্কটে সেরাটা দিতে বেশ আগ্রহী।’

মাস্কটে ৭ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে ১০টি দল থাকবে, প্রতিটি পাঁচটি দলের দুটি পুলে বিভক্ত। ভারত চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশের সাথে পুল এ–তে আছে এবং পুল বি–তে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে, হংকং এবং শ্রীলঙ্কা।

৮ ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় বাংলাদেশের বিপক্ষে অভিযান শুরু করবে ভারত।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top