News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে ফের কৃষক আন্দোলন, ৫-দফা দাবিতে সংসদ ভবন অভিযান অন্নদাতাদের
Image

দিল্লিতে ফের কৃষক আন্দোলন, ৫-দফা দাবিতে সংসদ ভবন অভিযান অন্নদাতাদের

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): কৃষক আন্দোলন ঘিরে ফের অশান্তির আশঙ্কা রাজধানী দিল্লিতে। পাঁচ দফা দাবিকে সামনে রেখে সোমবার সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে ভারতীয় কিষাণ পরিষদ (বিকেপি)। লক্ষ্য, নতুন তিন কৃষি আইনের আওতায় কৃষকদের ক্ষতিপূরণ এবং সুযোগ-সুবিধা সংক্রান্ত দাবিদাওয়াকে তুলে ধরা। সোমবার দুপুর ১২টায় শুরু হয় মিছিল। হেঁটে এবং ট্রাক্টরে চেপে আন্দোলনকারী কৃষকেরা এগিয়ে আসছেন সংসদ ভবনের উদ্দেশে।

আন্দোলনরত কৃষকরা তাঁদের বিভিন্ন দাবি নিয়ে দিল্লির দিকে মিছিল এগিয়ে আসছেন। এদিকে, নয়ডার দলিত প্রেরণা স্থলে পুলিশ ব্যারিকেডের উপর উঠে পড়েন আন্দোলনকারীরা। কৃষকদের বিক্ষোভের কারণে দিল্লি-উত্তর প্রদেশ চিল্লা সীমান্তে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, এ বিষয়ে এডিসিপি ইস্টার্ন রেঞ্জ সাগর সিং কালসি বলেছেন, “আমরা প্রস্তুত রয়েছি।” নয়ডা এবং গ্রেটার নয়ডার মধ্যে রাস্তা অবরোধ করতে পুলিশ নয়ডার দলিত প্রেরণা স্থলে ব্যারিকেড বসিয়েছে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top