News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পেনশনার্স এসোসিয়েশনের দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Image

ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পেনশনার্স এসোসিয়েশনের দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আগরতলা,১ ডিসেম্বর : ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পেনশনার্স এসোসিয়েশনের দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হলো গান্ধীঘাট সিটি সেন্টারের এসোসিয়েশনের সভাগৃহে। সমিতির পতাকা উত্তোলন করে সভার কাজ শুরু হয়।সভাপতিমণ্ডলীতে ছিলেন স্বপন চক্রবর্তী,ড.কল্যাণ জমাতিয়া,উত্তম দাস ও সুপ্রিয়া সেনগুপ্ত। বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক,উপাচার্য ও শিক্ষাকর্মী যারা এই সময়কালে প্রয়াত হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা  জানিয়ে শোকপ্রস্তাব ও মৌনশ্রদ্ধা জ্ঞাপন করার পর সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক ড.ভূপাল চন্দ্র সিনহা।

প্রতিবেদনের উপর দশজন প্রতিনিধি সমিতির বিভিন্ন সমস্যার উপর আলোকপাত করেন। গঠনমূলক আলোচনা প্রসঙ্গে সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। গোটা দেশের নিরিখে কেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ক্রমশই অবনতির দিকে যাচ্ছে সে দিকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আরও সক্রিয় হওয়া  প্রয়োজন বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।  যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পেনশনার্স এসোসিয়েশনের সাহায্য প্রয়োজন মনে করেন শিক্ষাঙ্গনের স্বার্থে পেনশনার্স এসোসিয়েশন সে সাহায্য দিতেও রাজী বলে জানান।

সভায় সর্বসম্মতিক্রমে ১৭ জনের কার্যকরী কমিটি গঠিত হয়।সভাপতি হিসেবে স্বপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক হিসেবে ড.ভূপাল চন্দ্র সিনহা পুননির্বাচিত হয়েছেন।কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন অমিত কুমার রায়।

Releated Posts

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top