News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্থায়ি বেতনের দাবিতে এডিএম-র কাছে ডেপুটেশন
Image

স্থায়ি বেতনের দাবিতে এডিএম-র কাছে ডেপুটেশন

সোনামুড়া প্রতিনিধি, ৩০ নভেম্বর : সেমি স্কিল কর্মী হিসেবে মজুরির বদলে, স্থায়ী বেতনের দাবিতে অনড় রেগা প্রকল্পের কাজে নিযুক্ত মহিলা মেট কর্মীরা। শনিবার বিশ্রামগঞ্জ স্থিত সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু লাঠোর কাছে এই মর্মে ডেপুটেশন দিয়েছেন তাঁরা।

এদিন, সকাল ১১ টায় জেলার অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু লাঠোর এর কাছে ডেপুটেশন প্রদান করেন তাঁরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা জানান, ২০২১ সালে লিখিত পরীক্ষা এবং এক সপ্তাহের প্রশিক্ষণ শেষে তাঁদের গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে নিযুক্ত করা হয়েছিল। প্রত্যেকটি পঞ্চায়েত এবং ভিলেজে রেগার কাজ করার জন্যই তাদের নিয়োগ করা হয়েছিল। রেগা প্রকল্পের কাজ হলে তাদের মজুরি দেওয়া হয়। প্রথম মজুরি ছিল ২৫৮ টাকা, যা পরে বেড়ে হয় ২৭২ টাকা। বর্তমানে কাজ হিসেবে ৩১০ টাকা মজুরি পান তারা। কিন্তু সময়মত মজুরি মিটিয়ে দেওয়া হয় না।

তারা আরো বলেন, রেগা প্রকল্পের কাজ সারা বছর থাকে না। কোন কোন সময় তিন থেকে চার মাস পর রেগা প্রকল্পের কাজ শুরু হয়। আবার দেখা যায় হঠাৎ করে গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজে কাজের লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য একসঙ্গে অনেকগুলি রেগা প্রকল্পের কাজ শুরু হয়ে যায়।

এদিকে, অনেকগুলি কাজ একসঙ্গে শুরু হলেও হাজিরা একটি প্রকল্পের কাজের জন্যই দেওয়া হয় বলে আক্ষেপ করেন তাঁরা। ফলে সংসার প্রতিপালন নিয়ে তারা ভীষণ সমস্যায় রয়েছেন। সরকারের কাছে তাদের দাবি, ন্যূনতম হলেও একটি স্থির বেতনের ব্যবস্থা করা হোক। অতিরিক্ত জেলাশাসক তাদেরকে আশ্বস্ত করেছেন, ওই দাবি সনদ জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের কাছে পাঠানো হবে।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top