News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির কুড়ি বছরের সশ্রম কারাদন্ডের রায় আদালতের
Image

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির কুড়ি বছরের সশ্রম কারাদন্ডের রায় আদালতের

আগরতলা, ৩০ নভেম্বর: ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির কুড়ি বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে কৈলাসহর বিশেষ আদালত।কৈলাসহর বিশেষ আদালত। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর অভিযুক্ত পিন্টু দাসকে ( অরুন) দোষী সাব্যস্ত করেছেন বিচারক অমরেন্দ্র কুমার সিং।

এবিষয়ে স্পেশাল পিপি বলেন,  ফটিকরায় লালজুরির এলাকার বাসিন্দা ৩৮ বছরের পিন্টু দাস ( অরুন) ১১ বছরের নাবালিকে ধর্ষণ করেন। তখন নাবালিকার মা বাড়িতে ছিলেন না। পরর্বতী সময়ে নির্যাতিতা তার মাকে ঘটনাটি জানিয়েছেন। কৈলাসহর থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

স্পেশাল পিপি জানান, ওই মামলায় শুনানিতে আদালতে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। শুনানি শেষে আজ আদালত নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে এবং কুড়ি বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে। অনাদায়ে অতিরিক্ত এক মাসের কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক অমরেন্দ্র কুমার সিং।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top