News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০০ কেজি শুকনো গাঁজা এবং ১৭ বস্তা চিনি উদ্ধার
Image

১০০ কেজি শুকনো গাঁজা এবং ১৭ বস্তা চিনি উদ্ধার

আগরতলা, ৩০ নভেম্বর: গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে মধুপুর থানার পুলিশ।  অভিযানে নেমে ১০০ কেজি শুকনো গাঁজা এবং ১৭ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা হবে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার বিকাল বেলা কোনাবন উদিরাম চৌধুরীপাড়া এলাকার এক বাড়ি থেকে এবং বাড়ির পাশে পরিত্যক্ত জায়গা থেকে ১০০ কেজির অধিক শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা। 

এদিকে মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জী জানান, গোপন খবরের ভিত্তিতেই তাদের এই সাফল্য।  বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা নিতে যাচ্ছে মধুপুর থানার পুলিশ। জানা যায় ওই বাড়িতে বাড়ির মালিকের নাম বিমল দেববর্মা। এদিকে কোনাবন সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে যখন পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ১৭ বস্তা চিনি, মধুপুর থানার এএস আই সুধীর বর্মন সেগুলি উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকার অধিক।

Releated Posts

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026

পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: আমতলী থানাধীন কার্তিক চৌমুহনী এলাকার ভাতৃ সংঘ ক্লাব সংলগ্ন একটি ভাড়াটিয়া বাড়িতে দুঃসাহসিক চুরির…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top