News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের সংকটে ভুগছে প্রজা বাহাদুর মলসম পাড়ায় জনগণ, বিকল জলের উৎস সারাইয়ের দাবি
Image

পানীয় জলের সংকটে ভুগছে প্রজা বাহাদুর মলসম পাড়ায় জনগণ, বিকল জলের উৎস সারাইয়ের দাবি

তেলিয়ামুড়া, ২৯ নভেম্বর :  প্রজা বাহাদুর মলসম পাড়ায় পানীয়  জলের সংকট চরম আকার ধারণ করেছে। এলাকায় পানীয় জলের সংকট নিরসনের জন্য একটি ট্রিটমেন্ট প্লান্ট বসানো হলেও সেটি মুখ থুবড়ে পড়েছে। 

তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ব্যাপক সংখ্যক জনজাতি এলাকা তীব্র জলকষ্টে ভুগছে। এখনো কৃষ্ণপুর বিধানসভার একটা বিরাট সংখ্যক জনজাতি রয়েছে, যারা পানীয় জল থেকে শুরু করে প্রায় প্রতিটা প্রয়োজনে জলের জন্য অপরিশোধিত উৎসের উপর নির্ভরশীল। এই এলাকাগুলোর মধ্যে নোনাছড়া এ.ডি.সি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়া অন্যতম। এই এলাকাটিতে প্রায় ষাটটি পরিবারের বসবাস।  প্রজা বাহাদুর মলসম পাড়ায় পানীয় জল সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করে এক কোটি উনিশ লক্ষ টাকা ব্যয় করে। তবে উদ্বোধনের পরপরই এই গোটা উদ্যোগ ভেস্তে যায়। এলাকার সাধারণ মানুষে কেউবা ছড়ার জল, কেউবা জমানো জল, আবার কেউবা পাথর চুয়ানো জলের উপর নির্ভর করে থাকছেন।

গাড়ি করে যে জল সরবরাহ করা হয় তা পর্যাপ্ত নয়। ফলে বাধ্য হয়ে ছড়ার জল কিংবা পাহাড় বেয়ে আসা জলেই দিনের চাহিদা মেটাতে বাধ্য হচ্ছে। দাবী উঠছে অতিসত্তর দপ্তর যেন সাড়াইএর মাধ্যমে উক্ত এলাকার জলের প্ল্যান্টকে স্বাভাবিক করে দেয়।এদিকে অপরিশোধিত জল পান করে প্রায় সময়েই এলাকার শিশু থেকে বৃদ্ধ নান রোগে আক্রান্ত হচ্ছে।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top