News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভে সামিল আমরা বাঙালি দল
Image

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভে সামিল আমরা বাঙালি দল

আগরতলা, ২৯ নভেম্বর : বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে আমরা বাঙালি দলের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয় আমরা বাঙালি কার্যালয়ের সামনে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত হামলা ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবার আগরতলায় শিবনগরে আমরা বাঙালি দলের কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে আমরা বাঙালি দল।

প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়ে আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক বাংলাদেশে ইসকন মিশনের চিন্ময় দাস প্রভুকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে। অবিলম্বে হিন্দু ধর্মালম্বি জনগণ ও সংখ্যালঘুদের উপর এ ধরনের হামলা ও মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেয় আমরা বাঙালি দল।

বাংলাদেশ হিন্দু ধর্মাবলম্বী সহ সমস্ত সংখ্যালঘুদের বসবাস করার এবং অধিকার নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছে আমরা বাঙালি দল। এবিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল নিরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছে বলে তীব্র সমালোচনা করেছেন আমরা বাঙালি দলের সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top