News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা সিপিআইএম রাজ্য দপ্তরে দার্শনিক ফেডারিক অ্যাঙ্গেলসের ২০৫ তম জন্মদিন পালিত
Image

ত্রিপুরা সিপিআইএম রাজ্য দপ্তরে দার্শনিক ফেডারিক অ্যাঙ্গেলসের ২০৫ তম জন্মদিন পালিত

আগরতলা, ২৮ নভেম্বর : ফ্রেডরিক এঙ্গেলস মানব জাতির ইতিহাসে অন্যতম উচ্চারিত একটি নাম। তাই তাঁর ২০৫ তম জন্মদিনে আজ তাঁকে আমরা স্মরণ করেছি। আগামীদিনে কার্ল মার্কসের সাথে ফ্রেডরিখ এঙ্গেলসের সৃষ্ট মার্কসবাদকে সমাজে কার্যকরী করার চেষ্টা অব্যাহত থাকবে। এমনটাই বক্তব্য সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর।

প্রসঙ্গত, ফ্রেডরিক এঙ্গেলস ছিলেন একজন জার্মান দার্শনিক, লেখক এবং সমাজ বিজ্ঞানী। তিনি মার্কসের সাথে মার্কসবাদের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত। রাজধানীর মেলারমাঠ স্থিত ত্রিপুরা সিপিআইএম রাজ্য দপ্তরে মহান দার্শনিক ফ্রেডরিক এঙ্গেলসের ২০৫ তম জন্মদিন পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ সিপিআইএম নেতৃত্বরা।

জিতেন্দ্র চৌধুরী বলেন, ফ্রেডরিখ এঙ্গেলস এবং কার্ল মার্কস মিলে একাধিক খণ্ডে ‘দাস ক্যাপিটাল’ নামক বই রচনা করেন। এই বই মানব জীবনের ইতিহাস বিবর্তনের, শোষণের এবং তা থেকে মুক্তির সবচেয়ে জীবন্ত দলিল। এই দলিলে উল্লেখ করা আদর্শ পুঁজিবাদকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে। তাই আমাদের সমাজের সকল অংশের জনগণকে এই আদর্শ মেনে চলার উচিত।

Releated Posts

পানীয় জলের দাবিতে ইচাই লালছড়ায় পথ অবরোধ, আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ

ধর্মনগর, ৩০ জুন: দীর্ঘদিনের পানীয় জলের সংকটের প্রতিবাদে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Jun 30, 2026

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অর্থহীন:  মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে ক্লাস বয়কট, সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ

মরাছড়া, ৩০ জুন: রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পিএমশ্রী মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে।…

ByByReshmi Debnath Jun 30, 2026

বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহেও মেলেনি সমাধান, হতাশ এসএসএ শিক্ষক-কর্মচারীরা

আগরতলা, ৩০ জুন: সর্ব শিক্ষা অভিযানের (এসএসএ) শিক্ষক-কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে আয়োজিত বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহ থেকেও কোনও…

ByByReshmi Debnath Jun 30, 2026

তেলকাজলা ধর্ষণকাণ্ড: দ্রুত বিচারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর প্রতিবাদ

সোনামুড়া, ৩০ জুন: ধনপুরের তেলকাজলা এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার এবং…

ByByTaniya Chakraborty Jun 30, 2026
Scroll to Top