News Flash

Image

ধর্মনগরে পৌঁছালো নমো যুব যাত্রা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ নভেম্বর:
সাব্রুমের মৈত্রীসেতু থেকে ২০ নভেম্বর রাজ্য যুবমোর্চার উদ্যোগে নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ তথা একটি শ্রেষ্ঠ ত্রিপুরা ও উন্নত ত্রিপুরা নির্মাণের বার্তা পৌঁছে দিতে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত সাত দিনব্যাপী নমো যুব যাত্রা অর্থাৎ বাইক রেলির আয়োজন করে ত্রিপুরা প্রদেশ যুব মোর্চা। আজ উত্তর জেলার ধর্মনগর মহকুমার ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের দেউছড়া, তিলথৈ এ এসে পৌঁছায় এই বাইক রেলি। সেখান থেকে শুরু হয় উত্তর জেলার এই নমো যুবযাত্রা অর্থাৎ বাইক রেলি।

পাশাপাশি ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের দেউছড়া তিলথৈ এ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় এই উত্তর জেলার নমো যুব যাত্রা। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব, তাছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সম্পাদক শম্ভুলাল চাকমা, জেলা সভাপতি কাজাল দাস, ৫৫বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ প্রমুখ।

এই নমো যুব যাত্রা যুবরাজনগর বিধানসভা থেকে শুরু করে বাগবাসা বিধানসভা হয়ে কুর্তি কদমতলা বিধানসভা হয়ে পুনরায় ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের কালিদীঘির পাড়ে নেতাজি মূর্তির পাদদেশে যুব জমায়েত অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top