News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাতদিনব্যাপী এনএসএস ক্যাম্পের উদ্বোধন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাতদিনব্যাপী এনএসএস ক্যাম্পের উদ্বোধন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর:
ছাত্র-ছাত্রীরাই নতুনভাবে নেশামুক্ত স্বচ্ছ সমাজ গড়ে তুলতে পারে। মঙ্গলবার মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস ইউনিটের সাত দিনব্যাপী সচেতনতামূলক শিবিরে উদ্বোধন করে একথা বললেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার আঠারোমুড়া পাহাড়ের মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাত দিনব্যাপী এন.এস.এস শিবিরের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মূলত বাল্যবিবাহ রোধ, নেশা মুক্ত ত্রিপুরা গঠন এর বিষয়ে সচেতন করার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন। পাশাপাশি এই শিবিরের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যান দুর্ঘটনা রুখতে সচেতনতা বৃদ্ধি করা। উদ্বোধনী অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তরে মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও মহকুমা শাসক পরিমল মজুমদার, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

এদিন বিদ্যালয়ে গাছে জল সিচনের মাধ্যমে সাত দিনব্যাপী এনএসএস ইউনিট ক্যাম্পের সূচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেশা মুক্ত সমাজ গড়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান রাখেন মন্ত্রী বিকাশ দেববর্মা । তাছাড়াও তিনি বলেন , সমাজকে স্বচ্ছ এবং সুস্থ রাখতে গেলে ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসা একান্ত প্রয়োজন। বিশেষ করে ড্রাগস, ইয়াবা ট্যাবলেট সহ নানা নেশা সামগ্রী বর্জন করে সুস্থ সমাজ গড়ে তোলার জন্য ছাত্র-ছাত্রীদের ভূমিকা মূল বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top