News Flash

  • Home
  • স্বাস্থ্য
  • ধর্মনগরে কেজিএম সুরিয়া মাল্টি সুপারস্পেশালিস্ট হাসপাতালের যাত্রা শীঘ্রই শুরু
Image

ধর্মনগরে কেজিএম সুরিয়া মাল্টি সুপারস্পেশালিস্ট হাসপাতালের যাত্রা শীঘ্রই শুরু

আগরতলা, ১৮ নভেম্বর: স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ধর্মনগরের সাকাইবাড়িতে নির্মিত হচ্ছে কেজিএম সুরিয়া মাল্টি সুপারস্পেশালিস্ট হাসপাতাল। এই আধুনিক হাসপাতালের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যার সার্বিক সহযোগিতায় রয়েছে চেন্নাইয়ের খ্যাতনামা সুরিয়া হাসপাতাল।

বর্তমানে নির্মাণ কাজের অগ্রগতি এবং পরিকাঠামো পর্যবেক্ষণ করতে ধর্মনগরে এসেছেন সুরিয়া হাসপাতালের কনসালট্যান্ট জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ এবং সুরিয়া স্পেশালিটি সেন্টারের পরিচালনাকারী ডাঃ অরুনাদেবী.কে। সোমবার, তাঁর উপস্থিতিতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান আব্দুল রহিম।

সাংবাদিক সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ইতিমধ্যে ধর্মনগরের কেজিএম সুরিয়া মাল্টি সুপারস্পেশালিস্ট হাসপাতালের সঙ্গে চেন্নাইয়ের সুরিয়া হাসপাতালের চূড়ান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ডাঃ অরুনাদেবী ধর্মনগর সফরে এসে নির্মাণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

হাসপাতালটি নির্মাণে প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। এখানে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি সংবলিত পরিষেবা থাকবে। রোগ নির্ণয় ও চিকিৎসার যাবতীয় আধুনিক সুবিধার পাশাপাশি রোগীদের সুবিধার্থে চেন্নাই এবং কলকাতা থেকে খ্যাতনামা চিকিৎসকরা নিয়মিত সেবা প্রদান করবেন।

এছাড়া, জটিল রোগের ক্ষেত্রে রোগীদের চিকিৎসার জন্য চেন্নাইয়ের সুরিয়া হাসপাতালের সঙ্গে সরাসরি সংযোগ রাখা হবে। এই উদ্যোগ ধর্মনগরের বাসিন্দাদের কাছে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এই হাসপাতালের মাধ্যমে ধর্মনগরবাসী আধুনিক স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন, যা অঞ্চলটির স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিশা দেখাবে।

Releated Posts

আই.জি.এম. হাসপাতালের ই.এন.টি. ডিপার্টমেন্টের সাফল্য, কিশোরীর কানে সফল জটিল অস্ত্রোপচার

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি: রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়‍্যাল (আইজিএম) হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের জটিল রোগের চিকিৎসা…

ByByadmin Feb 23, 2026

জিবি হাসপাতাল থেকে দুর্ঘটনায় গুরুতর আহত ঘাড় ও মেরুদণ্ডের দুটি হাড় ভেঙে যাওয়া রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

আগরতলা, ২ ফেব্রুয়ারি: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের চিকিৎসকদের প্রচেষ্টায় দুর্ঘটনায়…

ByByadmin Feb 2, 2026

অঙ্গদান ও অঙ্গ প্রতিস্থাপন প্রক্রিয়া জোরদারে আগরতলায় রাজ্যস্তরের কর্মশালা অনুষ্ঠিত

আগরতলা, ১৬ জানুয়ারি: অঙ্গদান ও প্রতিস্থাপন প্রক্রিয়া জোরদার করতে রাজ্যে কর্মশালারাজ্যে অঙ্গদান ও অঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থাকে আরও সুসংহত…

ByByadmin Jan 16, 2026

জিবিপি হাসপাতালে গুলিবিদ্ধ তরুণীর হৃদপিন্ডে সফল অস্ত্রোপচার

আগরতলা, ৭ জানুয়ারি:আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের চিকিৎসকদের হৃদপিন্ডে সফল অস্ত্রোপচারে প্রাণ রক্ষা পেল এক তরুণীর।…

ByByadmin Jan 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top