News Flash

  • Home
  • খেলা
  • আর্জেন্টিনা দলে বড় ধাক্কা, খেলতে পারবেন না গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়
Image

আর্জেন্টিনা দলে বড় ধাক্কা, খেলতে পারবেন না গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়

বুয়েনোস আইরেস, ১৭ নভেম্বর (হি.স.): বিশ্বকাপ বাছাই পর্বে আগামী বুধবার আর্জেন্টিনা খেলবে পেরুর সঙ্গে। সেই ম্যাচে আলবিসেলেস্তেদের হয়ে খেলতে পারবেন না দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় l চোটের কারণে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। প্যারাগুয়ে ম্যাচেই ডান পায়ের চোটে অস্বস্তিতে রয়েছেন রোমেরোl ইতিমধ্যে প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের এই তারকা জাতীয় দল ছেড়ে ইংল্যান্ডে চলে গেছেন।

রোমেরোর জায়গায় আর্জেন্টাইন একাদশে ঢুকতে পারেন লিওনার্দো বালের্দি। আর ডান ঊরুর মাংসপেশির চোটে ভুগছেন মলিনা। সে কারণে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট তার জায়গায় জিউলিয়ানো সিমিওনেকে দলে নিয়েছে। বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বর্তমান অবস্থা- ১১ ম‍্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট কলম্বিয়ার, ১৯ পয়েন্ট উরুগুয়ের এবং ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে ব্রাজিল।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top