News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টির বিরাম নেই, তামিলনাড়ু ও কেরল-সহ একাধিক রাজ্যে হলুদ সতর্কতা
Image

বৃষ্টির বিরাম নেই, তামিলনাড়ু ও কেরল-সহ একাধিক রাজ্যে হলুদ সতর্কতা

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): তামিলনাড়ু, কেরল ও অন্ধ্রপ্রদেশ-সহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে আগামী কিছু দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিন ১১ নভেম্বরও তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী বৃষ্টি প্রত্যাশিত।

এরপর ১২ ও ১৩ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকাল, অন্ধ্রপ্রদেশ উপকূল, কেরল ও মাহে-তে ভারী বৃষ্টি হতে পারে, ১৪ তারিখ আবার তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকাল, কেরল ও মাহে-তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটিভাবে আগামী কিছু দিন তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকাল এবং কেরল ও মাহের কিছু অংশে বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই আইএমডি-র পক্ষ থেকে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

Releated Posts

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top