শ্রীনগর, ৭ নভেম্বর (হি.স.): ধুন্ধুমার ও নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। নজিরবিহীন এই পরিস্থিতির প্রেক্ষিতে সাময়িকের জন্য বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার রশিদের ভাই ও বিধায়ক খুরশিদ আহমেদ শেখ ৩৭০ ধারার উপর একটি ব্যানার প্রদর্শন করেন, এরপরই বিধানসভায় হট্টগোল শুরু হয়। বিরোধী দলনেতা সুনীল শর্মা এতে আপত্তি জানান। ইঞ্জিনিয়ার রশিদের ভাই এবং আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ ৩৭০ ধারা ফিরিয়ে আনার বিষয়ে ব্যানার প্রদর্শনের পরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মার্শালরা কয়েকজন বিরোধী বিধায়ককে বাইরে নিয়ে যান।

জম্মু ও কাশ্মীর বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি, সাময়িক মুলতুবি অধিবেশন
Releated Posts
রাম মন্দিরে প্রবেশে বাধা, জোর করে বিমানবন্দরে পাঠানো হয়েছে: দাবি কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মার
অযোধ্যা, ৩০ জুন(আইএএনএস) : কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মা দাবি করেছেন, তাঁকে অযোধ্যার রাম মন্দিরে দর্শনের অনুমতি দেওয়া…
প্রতিরক্ষা রপ্তানিতে নজির ভারতের, ২০১৪-র ১,০০০ কোটি থেকে বেড়ে ৩৯,০০০ কোটি টাকা; আত্মনির্ভরতা ও প্রযুক্তিই ভবিষ্যতের শক্তি: রাজনাথ সিং
বড়োদরা, ৩০ জুন (আইএএনএস): গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। ২০১৪ সালে যেখানে দেশের প্রতিরক্ষা…
ভারতের প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো শক্ত অবস্থানে রয়েছে ব্যাঙ্কিং ব্যবস্থা: আরবিআই গভর্নর
নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): ভারতের আর্থিক ব্যবস্থা দেশের প্রকৃত অর্থনীতি এবং প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে।…
আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ স্তম্ভ মানবসম্পদ চলাচল, বললেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর
নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): মানবসম্পদের আন্তর্জাতিক চলাচলকে (মোবিলিটি) আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখে ভারত। এই অংশীদারিত্ব…
















