News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উদযাপন করা হবে
Image

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উদযাপন করা হবে

আগরতলা, ৬ নভেম্বর : আগামী ১০ ডিসেম্বর রাজ্যে যথাযোগ্য মর্যাদায় মানবাধিকার দিবস উদযাপন করা হবে। ঐদিন বেলা একটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ উপলক্ষে আজ কুঞ্জবনস্থিত ত্রিপুরা মানবাধিকার কমিশন কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কমিশনের চেয়ারপার্সন বিচারপতি স্বপন চন্দ্র দাস। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মানবাধিকার কমিশনের কার্য সঞ্চালনা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

তিনি বলেন, সরকার বা কোনও সরকারি কর্মী দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হলে তার জন্য যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করতে মানবাধিকার কমিশন পদক্ষেপ নিতে পারে। বর্তমানে অনলাইনেও মানবাধিকার কমিশনে মামলা নথিভুক্ত করা যায়। তিনি আরও বলেন, এখন পর্যন্ত রাজ্য সরকারের নিকট বিভিন্ন মামলার তদন্ত পরবর্তীতে যে সকল পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল সবগুলি নির্বাহ করা হয়েছে। মানবাধিকার সম্পর্কে সাধারণ জনগণ ও ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময় সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিব রতন বিশ্বাস জানান, এ বছরের এখন পর্যন্ত মোট ১০৮টি মামলা মানবাধিকার কমিশনার কর্তৃক গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ৭৪টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। বাকি মামলাগুলি সম্পর্কে তদন্ত চলছে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের সদস্য বিকে রায়, সদস্য উদিত চৌধুরী।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top