News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর
Image

রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর

খোয়াই, ৩ নভেম্বর : রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শনিবার রাতে খোয়াই শহরের লালছড়া এলাকায়। মৃত গৃহবধুর নাম মনি দীপা ঘোষ।

ঘটনার বিবরণে জানা যায়, লালছড়া এলাকার বাসিন্দা তথা স্বাস্থ্যকর্মী প্রতাপ নারায়ন চৌধুরীর স্ত্রী মনিদিপা ঘোষ নিজগৃহে অগ্নিদগ্ধ হয়। গৃহবধূর আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে কাউকে ঘরের ভেতর প্রবেশ করতে দেয়নি প্রতাপ নারায়ণ চৌধুরী এবং তার পরিবারের লোকজন।

অবশেষে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসে এবং অগ্নিদগ্ধ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। আগুনে গৃহবধূর দেহের ৯৫ শতাংশ অংশ পুড়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মহিলাকে তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। রাতে গৃহবধূ মৃত্যুর কোলে ঢলে পড়ে। জানা গেছে গৃহবধুর পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ও ছড়িয়ে পড়েছে।

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top