বাগডোগরা, ৩০ অক্টোবর (হি. স. ) : ছুটির দিনে বন্ধুদের সঙ্গে বেড়াতে আসা এক সেনা জওয়ান হাতির আক্রমণে মারা গেছে। মঙ্গলবার রাতে বাগডোগরা বালাসন নদী এলাকায় এই ঘটনা ঘটে। মৃত সেন জওয়ানের নাম কুশল ছেত্রী। কুশল নাগাল্যান্ডের গোর্খা রেজিমেন্টে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বন্ধুদের সঙ্গে বাগডোগরার পান্থবাড়ি এলাকায় গিয়েছিলেন কুশল। তারপর বালাসন নদীর কাছে তিরহানা জঙ্গলে একটি হাতি কুশলকে আক্রমণ করে। যার কারণে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে বন দফতরের বাগডোগরা রেঞ্জ, এলিফ্যান্ট স্কোয়াড ও বাগডোগরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার করে। বুধবার দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।

বাগডোগরায় হাতির আক্রমণে সেনা জওয়ানের মৃত্যু
Releated Posts
গোরখপুরে নাবালকের হাতে একই পরিবারের তিনজন খুন, চাঞ্চল্য উত্তরপ্রদেশে
গোরখপুর, ২২ জুন : উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনার খবর সামনে এসেছে। অভিযোগ, ১৬ বছর…
আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য
নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…
নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য
হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…
অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন
বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…


















