News Flash

  • Home
  • দেশ
  • উপকূলীয় কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি আইএমডি-র 
Image

উপকূলীয় কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি আইএমডি-র 

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): উপকূলীয় কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই মর্মে জারি করা হয়েছে সতর্কতা। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ৩১ অক্টোবর উপকূলীয় কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি আরও জানিয়েছে, এই মাসের শেষে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ এবং উপকূলীয় এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১ নভেম্বর কেরল ও মাহে, তামিলনাড়ু, উপকূলীয় কর্ণাটক ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে বৃষ্টি প্রত্যাশিত। চলতি সপ্তাহে দেশের বাকি অংশে আবহাওয়ার কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Releated Posts

আমাদের ওপর আস্থা রাখুন, আশীর্বাদও চাই’: রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত সিইও জিতেন্দ্র মিশ্র

অযোধ্যা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্র শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

যন্তর মন্তরের পর বিজেপি ব্যাকফুটে’: সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের পর বিজেপি ‘ব্যাকফুটে’ চলে গিয়েছে বলে দাবি করলেন সিপিআই(এম)-এর সাধারণ…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিডিজিএস পোলে ধাক্কা ইন্ডিগো বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর ডিসপ্লে ইউনিট ও সংশ্লিষ্ট লেজার বা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

২০২৭-এ চালু হতে পারে ভারত এনসিএপি ২.০, নিরাপদ চালকদের পুরস্কার ও নিয়মভঙ্গকারীদের লাইসেন্স বাতিলের ভাবনা: গডকরি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে গ্রেডেড পয়েন্ট…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top