News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস স্কুলে অনুষ্ঠিত শিক্ষক অভিভাবক সম্মেলন
Image

ধর্মনগর নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস স্কুলে অনুষ্ঠিত শিক্ষক অভিভাবক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ অক্টোবর: ২৭ শে অক্টোবর রবিবার ধর্মনগর নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস স্কুলে অনুষ্ঠিত হয় শিক্ষক অভিভাবক সম্মেলন। এই শিক্ষক অভিভাবক সম্মেলন ধর্মনগর থানা রোডস্থিত রংমহল হলে সকল অভিভাবক অবিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে  সম্পন্ন হয়।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান ডক্টর রজত কান্তি ভট্টাচার্য ।

উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দেবব্রত চক্রবর্তী, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সেক্রেটারি  দেবময়  ভট্টাচার্য, ট্রেজারার রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদ্যালয়ের প্রিন্সিপাল শশাঙ্ক শেখর দাস ,একাডেমিক ডাইরেক্টর দীপঙ্কর গুপ্ত, সমগ্র সম্মেলনটি দুটি পর্বে সম্পন্ন হয়।

প্রথম পর্বে বিদ্যালয়ের প্রিন্সিপাল শশাঙ্ক শেখর দাস স্বাগত ভাষণ রাখেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো  এবং বিদ্যালয়ের নানা সুবিধা অসুবিধা কথা  অভিভাবক অভিভাবকদের সামনে তুলে ধরেন । এরপর পরিচালন কমিটির সম্পাদক বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন। এরপর বিদ্যালয়ের ডিসিপ্লেন কমিটির ইনচার্জ জয়ত্রী চক্রবর্তী ডিসিপ্লিনারি যাবতীয় বিষয় নিয়ে  অবিভাবক অভিভাবকদের অবহিত করেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top