News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি আয়োজিত ইন্টার স্কুল কুইজ কনটেস্টের প্রিলিমিনারী রাউন্ড অনুষ্ঠিত
Image

ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি আয়োজিত ইন্টার স্কুল কুইজ কনটেস্টের প্রিলিমিনারী রাউন্ড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ অক্টোবর: ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি আয়োজিত ইন্টার স্কুল কুইজ কনটেস্টের প্রিলিমিনারী রাউন্ড ধর্মনগর ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়।  রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি আয়োজিত ইন্টার স্কুল কুইজ কনটেস্ট এর প্রিমিলিনারী টেস্ট ধর্মনগর মহকুমার ধর্মনগর কলেজে অনুষ্ঠিত হয়।

তাতে ছয়টি স্কুল অংশগ্রহণ করে। কুইজের পর গত বছরের বিভিন্ন পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিআই এর প্রাক্তন প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর দাস ।সোসাইটির অতীত ও বর্তমান  কার্যক্রম নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া সোসাইটির সভাপতি  মাখন গোস্বামী ও সম্পাদক তরুণ দেব কানুনগো  আলোচনা রাখেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী,  শিক্ষক – শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতি  ছিল লক্ষণীয়। ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top